শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধি : সোমবার (৩১ আগস্ট) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ অডিটোরিয়ামে নজরুল বর্ষ উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।এসময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান শাহীন,উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) এস এম তাজুল ইসলাম,উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম,নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন,প্রধান শিক্ষক তাজুল ইসলাম,হারুনুর রশিদ।পরে এ উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উত্তরকোণ
শিবগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষের উদ্বোধন

