মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে নানা আযোজনে নজরুল বর্ষ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নজরুল বর্ষের উদ্বোধন করেন নওগাঁ-৩ আসনের সাংসদ ফজলে হুদা বাবুল। উপজেলা প্রশাসন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পর্যায়ে নজরুল বর্ষ উদযাপন কমিটির সভাপতি মানজুরা মুশাররফ। এ সময় উপস্থিত ছিলেন, এমপির প্রতিনিধি সুলতান মামুনুর রশিদ, , সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, অফিসার ইনচার্জ ওমর ফারুক, উপজেলা কৃষি অফিসার হুসাইন মুহম্মদ এরশাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রব্বানী, একাডেমীক সুপার ভাইজার ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সহ সভাপতি জাহেরুল ইসলাম, কৃষকদল নেতা মতিউর রহমান মতি, ইমরুল কায়েস সাজু নজরুল বর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব উপজেলা শিক্ষা অফিসার ইমরান হোসেন, সদস্য নাজমুল আহসান রিন্টু, চিত্র নির্মাতা আজাদুল ইসলাম আজাদ, অভিনেতা অরিন্দম মুখার্জী বিংকু, সংগীত শিল্পী নিবাস বম্মর্ন প্রমুখ। উদ্বোধনী শেষে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা নজরুল সংগীত, নজরুলের কবিতা আবৃত্তি ও নজরুলের গানের সাথে নৃত্য পরিবেশন করেন। এর আগে একটি র্যালী বের করা হয়।
উত্তরকোণ
মহাদেবপুরে নানা আয়োজনে নজরুল বর্ষ উদ্বোধন

