বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গাবতলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন খান সাগর। লিখিত বক্তব্য তিনি বলেন, আমার বিরুদ্ধে আনীত বিভিন্ন মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। লিখিত বক্তব্যে শাহাদত হোসেন খান সাগর জানান, গত ২৯ আগস্ট দুপুর ১২টায় বগুড়া সাতমাথা এলাকায় বহিষ্কৃত বিএনপি নেতা নজরুল ইসলাম খান ও মতিউর রহমান রাজনৈতিক ও ব্যক্তিগত ক্ষোভের বশে মানববন্ধনে তাঁর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়েছেন পরবর্তীতে ৩০ আগস্ট দৈনিক করতোয়া পত্রিকায় এ সংক্রান্ত নিউজ প্রকাশিত হয়। উক্ত বক্তব্যে তাঁকে মাদ্রাসার এতিমখানার অর্থ আত্মসাৎকারী, মাদকসেবী, ৫ ম শ্রেণি পাস এবং আওয়ামী পন্থী হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি জানান, তিনি এসএসসি পাস এবং বিগত ২৮ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে যুক্ত থেকে ফ্যাসিস্ট সরকারের আমলে ২৮টি মামলার শিকার হয়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তাঁর প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকায় রাজনৈতিক ঈর্ষান্বিত হয়ে একটি চক্র এই অপপ্রচার চালাচ্ছে। সংবাদ সম্মেলন থেকে শাহাদত হোসেন খান সাগর আরো বলেন, অবিলম্বে এই ধরনের মিথ্যা অপপ্রচার ও কুৎসা রটনা থেকে বিরত না হলে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগতভাবে মানহানির মামলা করতে বাধ্য হবেন।
উত্তরকোণ
গাবতলীতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

