গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ ২৫ আগস্ট মঙ্গলবার বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং বালিয়াদিঘী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও কালাইহাটা গ্রামের অসুস্থ নবীর উদ্দিন আকন্দ কে দেখতে গিয়ে তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। এছাড়াও অসুস্থ নবীর উদ্দিনের চিকিৎসার বিষয়ে তার পাশে থাকার আশ্বাস দেন সাবেক এমপি লালু। এসময় উপস্থিত ছিলেন বালিয়াদিঘী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আলী, ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি লালু খাঁ, বিএনপি নেতা চাঁন মিয়া, বাবলু মিয়া, মুরাদ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস মাহমুদ উজ্জ্বল, যুবদল নেতা আব্দুল মতিন, বুলু মিয়া, সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিবন মিয়া, সদস্য সচিব শহিদুল ইসলাম, ছাত্রদল নেতা শিহাব উদ্দিন, আল মামুনসহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।
উত্তরকোণ
গাবতলীতে বিএনপিনেতা অসুস্থ নবীর উদ্দিনকে দেখতে সাবেক এমপি লালু

