উত্তরকোণ

জয়পুরহাটে ৩৩ বিএনসিসি ব্যাটালিয়নের যৌথ ক্যাম্পিং উদ্বোধন

জয়পুরহাটে ৩৩ বিএনসিসি ব্যাটালিয়নের যৌথ ক্যাম্পিং উদ্বোধন

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট সরকারি কলেজে ৩৩ বিএনসিসি ব্যাটালিয়নের উদ্যোগে ‘ব্যাটালিয়ন কালেক্টিভ ক্যাম্পিং-২০২৬/২৭’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. কে. এম. শফিকুল ইসলাম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জাহাঙ্গীর আলম। ​ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন ৩৩ ব্যাটালিয়নের অ্যাডজুটেন্ট মেজর মোঃ মাশকুরুর রহমান রওনক (পিএসসি, জি), ব্যাটালিয়ন কমান্ডার লেঃ কাজী ইমরুল কায়েস (বিএনসিসিও) এবং লেঃ আবু রেজা মো: আমিনুর রহমান (বিএনসিসি), বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল এন্ড কলেজের পিইউও এ কে এম নাফিউর রহমান, মিলিানিয়াম স্কলাস্টিক স্কুল এন্ড কলেজের পিইউও মোঃ এনামুল হক, বগুড়া ক্যান্টঃ বোর্ড হাইস্কুল জাহাঙ্গীরাবাদের টিইউও একরামুল হকসহ ১৮ জন সামরিক প্রশিক্ষক ও ১১ জন বেসামরিক কর্মচারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ​ক্যাম্পে অংশগ্রহণকারী ক্যাডেটদের সপ্তাহের নির্ধারিত দিনগুলোতে বিভিন্ন শৃঙ্খলা ভিত্তিক ও সামরিক প্রশিক্ষণ প্রদান করা হবে। এই প্রশিক্ষণ ক্যাম্পটি চলবে আগামী ২৯ আগস্ট পর্যন্ত। এতে বগুড়া, নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩০০ জন ছাত্র-ছাত্রী (ক্যাডেট) অংশ নিয়েছেন।

শেয়ার: