উত্তরকোণ

মানবাধিকার সপ্তাহ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচে মোকামতলার গুজিয়া উচ্চ বিদ্যালয় ২-০ গোলে বিজয়ী

মানবাধিকার সপ্তাহ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচে মোকামতলার গুজিয়া উচ্চ বিদ্যালয় ২-০ গোলে বিজয়ী

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : মানবাধিকার সপ্তাহ উপলক্ষে এনজিও পল্লীশ্রীর আয়োজনে বগুড়ার মোকামতলার গুজিয়া উচ্চ বিদ্যালয়ে কুইজ, চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে গুজিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গুজিয়া উচ্চ বিদ্যালয় একাদশ জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় একাদশকে ২-০ গোলে হারিয়ে বিজয় লাভ করে। পরে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন গুজিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফিরোজ আহম্মেদ, প্রধান শিক্ষক শাহিনুর আলম, ম্যানেজিং কমিটির সদস্য মিজানুর রহমান, পল্লীশ্রীর তায়বাতুন নেহার প্রীতি, শিক্ষক আলহাজ্ব মেজাবাউল ইসলাম, নূরে শাকিলা জাহান, মাহমুদুল হাসান, জাকির হোসেন সাজু, মাছুদা আক্তার, তানজিলা আক্তার, জিল্লুর রহমান, আশরাফুল ইসলাম, প্রদ্যুত কুমার অলোক কুমার প্রমুখ।

শেয়ার: