উত্তরকোণ

বাগবাড়ী মহিলা কলেজের সভাপতি হলেন দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক বিজয়

বাগবাড়ী মহিলা কলেজের সভাপতি হলেন দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক বিজয়

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী উপজেলাধীন নশিপুরের “বাগবাড়ী মহিলা কলেজ” এর এডহক কমিটির সভাপতি হলেন দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক ও বগুড়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য মোঃ সাহেদুজ্জামান সিরাজ (বিজয়)। ২০ আগস্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী এর কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ মাহবুব হাসান এর স্বাক্ষরিত উক্ত এডহক কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটিতে সদস্য সচিব অধ্যক্ষ (পদাধিকার বলে) রেজাউল করিম, অভিভাবক সদস্য আব্দুল লতিফ মন্ডল, শিক্ষক প্রতিনিধি আব্দুল্লা আল মামুন এর নাম উল্লেখপূর্বক এডহক কমিটি অনুমোদন করা হয়। এদিকে, দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক মোঃ সাহেদুজ্জামান সিরাজ বিজয় বাগবাড়ী মহিলা কলেজের পুনরায় সভাপতি মনোনীত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক উত্তর কোণ পরিবার। একইসঙ্গে দৈনিক উত্তর কোণ এর সম্পাদক মোঃ সাহেদুজ্জামান সিরাজ বিজয় কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সহ সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন দৈনিক উত্তর কোণ পত্রিকার বার্তা সম্পাদক সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার রেজাউল করিম রেজা, আল আমিন মন্ডল বিপ্লব ও পিয়াল হাসান সহ দৈনিক উত্তর কোন পত্রিকার সকল সাংবাদিক বৃন্দ।

শেয়ার: