স্টাফ রিপোটারঃ বগুড়া জেলা পরিষদ থেকে ৪৭ টি ধর্মীয় ও সমাজিক প্রতিষ্ঠানে এক কোটি এক লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে। ১৭ আগস্ট সোমবার দুপুরে বগুড়া জেলা পরিষদে ৪৭ টি ধর্মীয় ও সমাজিক প্রতিষ্ঠানে সভাপতি-সাধারণ সম্পাদকদের নিকট এক কোটি এক লক্ষ টাকার চেক বিতরণ করেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোঃ শাহরেওয়াজ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মৌসুমী হক, জেলা পরিষদের প্রশানিক অফিসার মোঃ মিজানুর রহমান, প্রধান সহকারী মোঃ শফিকুল ইসলাম, হিসাবরক্ষক মোঃ খায়রুল ইসলামসহ ৪৭ টি ধর্মীয় ও সমাজিক প্রতিষ্ঠানে সভাপতি-সাধারণ সম্পাদক।
উত্তরকোণ
বগুড়া জেলা পরিষদ থেকে ৪৭ টি ধর্মীয় ও সমাজিক প্রতিষ্ঠানে ১ কোটি ১ লক্ষ টাকার চেক বিতরণ

