উত্তরকোণ

বগুড়ায় ‘চিনিপাতা বেকার্স’-এর শোরুমের শুভ উদ্বোধন

বগুড়ায় ‘চিনিপাতা বেকার্স’-এর শোরুমের শুভ উদ্বোধন

বগুড়ায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘চিনিপাতা বেকার্স’-এর নতুন শোরুম। সোমবার সকালে শহরের প্রাণকেন্দ্র সাতমাথা পার্ক রোডে ফিতা কেটে শোরুমটির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও বাম্মার সাধারণ সম্পাদক রাজেদুর রহমান রাজু। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সরকার বাদল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বগুড়া শাখার সভাপতি বজলুর রশিদ সুইট, সানাউল হক দুলু, প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মুক্তার আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিবৃন্দ। ‘চিনিপাতা বেকার্স’-এর এই শোরুমে কেক, বিস্কুট, রোল, পাউরুটিসহ বিভিন্ন ধরনের বেকারি ও সুস্বাদু খাবার পাওয়া যাবে।

শেয়ার: