উত্তরকোণ

ধুনটে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

ধুনটে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, মৎস্য চাষীদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত কর্মসূচি পালিত হয়। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আলম মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ, ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনছুর পাশা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু, বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহীন প্রমূখ।

শেয়ার: