গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ “রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার গাবতলীতে জাতীয় মৎস্য দপ্তরের র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এর আগে একটি র্যালি বের করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম শাকিল আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ হাফিজুর রহমান।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান জাকারিয়া মোর্শেদ, গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আবু বক্কর ও সাধারণ সম্পাদক শাহজাহান আলী। এ সময় উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদা খানম, গাবতলী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পবন সরকারসহ বিভিন্ন ইউনিয়নের মৎস্যচাষী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা মৎস্য উৎপাদন বৃদ্ধি, আধুনিক পদ্ধতিতে মাছ চাষ এবং দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদানের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সফল মৎস্যচাষীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
উত্তরকোণ
গাবতলীতে মৎস্য দপ্তরের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

