উত্তরকোণ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নশিপুরে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নশিপুরে দোয়া মাহফিল

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ ১৬ আগস্ট-২৬ রবিবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন দেশমাতা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার গাবতলী নশিপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে বাগবাড়ী কলেজপাড়া ইয়াতিমখানা জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিলে মোনাজাত করা হয়। দোয়া মোনাজাতে অংশ নেন জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও নশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিঃ রাজ্জাকুল আমিন তালুকদার রোকন, নশিপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম পোটল, যুগ্ম আহবায়ক ইউনুছ আলী গেদা, যুবদল নেতা সাইফুল ইসলাম, আপেল মাহমুদ, আবু শাহীন, আব্দুল হামিদ, ইনছান আলী, আসাদুল ইসলাম, আব্দুল মান্নান, খায়রুল ইসলাম, শামিম আহমেদ, উপজেলা ছাত্রদল নেতা জনি মন্ডলসহ অত্র মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় মুসলিমগণ প্রমূখ।

শেয়ার: