উত্তরকোণ

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল

স্টাফ রিপোটারঃ ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় বগুড়ায় দোয়া মাহফিল হয়েছে। ১৫ আগস্ট বুধবার বাদ যোহর বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে বগুড়া জেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য এ্যাড. একেএম মাহবুবুর রহমান, বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী বেলাল, জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা বিএনপির সাবেক আহবায়ক এ্যাড. সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, জেলা ছাত্রদলে সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ সুজন, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহারিয়ার গোর্কি, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিপলু, সহ বগুড়া জেলা বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শেয়ার: