উত্তরকোণ

বগুড়ার শেরপুরে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী পালিত

বগুড়ার শেরপুরে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী পালিত

শেরপুর ( বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী পালিত। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার শেরপুরে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, শেরপুর উপজেলা শাখার উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ, বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে উপজেলার খানপুর এলাকায় বাঙালি নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পরবর্তীতে খানপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা শাখার সভাপতি সাজ্জাদুজ্জামান সিরাজ জয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক আব্দুল আলিম, খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিয়ার হোসেন পিয়ার, সংগঠনের উপজেলা শাখার সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. পলাশ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন প্রমুখ।

শেয়ার: