উত্তরকোণ

কাগইল নায়েব উল্ল্যা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মজিদের বিদায়ী সংবর্ধনা

কাগইল নায়েব উল্ল্যা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মজিদের বিদায়ী সংবর্ধনা

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী কাগইল নায়েব উল্ল্যা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মজিদ কে (অবসরজনিত) বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার মাদ্রাসা মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । কাগইল ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন শীষের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক, ঢাকা এর উপ-সহকারী পরিচালক ও অত্র মাদ্রাসার সভাপতি মোঃ মেহেদী হাসান। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার বিদায়ী অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী আলীম মাদ্রাসার অধ্যক্ষ ও মাদ্রাসা শিক্ষক সমিটির সেক্রেটারি মাওলানা রেজাউল বারী, তরফসরতাজ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জহুরুল ইসলাম, কাগইল করুনা কান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন আক্তার বাণী, অত্র মাদ্রাসার উপাধক্ষ মাওঃ আবু বক্কর। আরো বক্তব্য রাখেন ডাঃ এ বি এম আবু সাঈদ, শিক্ষক এনামুল হক, আব্দুর রহিম, শরিফুল ইসলাম, শিক্ষক আইয়ুব আলী, আতিকুল ইসলাম, রেজাউল করিম, আইনুন নাহার প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক-কর্মচারী অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দ প্রমূখ। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এরপর বিদায়ী অধ্যক্ষ আব্দুল মজিদ কে আনুষ্ঠানিক ভাবে বিশেষ উপহার সামগ্রী প্রদান সহ ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা শেষে ঘোড়া গাড়িতে করে তাকে নিজ গ্রামের বাড়িতে পৌঁচ্ছে দেওয়া হয়।

শেয়ার: