উত্তরকোণ

নওগাঁয় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও স্কুলে বেঞ্চ বিতরণ

নওগাঁয় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও স্কুলে বেঞ্চ বিতরণ

নওগাঁ প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্দেশনা অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিবেবে নওগাঁ সদর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন ও স্কুলের বসার বেঞ্চ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্ত্বরে নওগাঁ সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব গাছের চারা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুর ইসলাম ধলু। এসময় নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ, সদর উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ সহ, উপজেলা প্রশাসনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিএনপি‘র রাজনৈতিক নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে প্রায় ৩হাজার গাছের চারা এবং ৬টি স্কুলে ৬৯ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়। অপরদিকে চন্ডিপুর, শৈলগাছী ও বোয়ালীয়া ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করেন।

শেয়ার: