উত্তরকোণ

আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় বগুড়ায় দোয়া মাহফিল

আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় বগুড়ায় দোয়া মাহফিল

স্টাফ রিপোটারঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই, মরহুম আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় বগুড়ায় দোয়া মাহফিল হয়েছে। ১২ আগস্ট বুধবার বাদ যোহর বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে বগুড়া জেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী বেলাল, জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা বিএনপির সহ-সভাপতি ও মহানগর বিএনপির সভাপতি এ্যাড, হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, জেলা ছাত্রদলে সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশসহ বগুড়া জেলা বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন মাওলানা বেলায়েত হোসেন।

শেয়ার: