স্টাফ রিপোটারঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই দেশবরেণ্য ক্রীড়া সংগঠন মরহুম আরাফাত রহমান কোকোর জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট বুধবার বাদ আছর মরহুমের পরিবারের আয়োজনে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদ সদস্য অ্যাডভোকেট একে এম মাহবুবুর রহমান, বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম,আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান,বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল,ড্যাবের কেন্দ্রীয় নেতা শাহ মো. শাজাহান আলী, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন,মহানগর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা বিএনপি’র সম্পাদক শহিদ উন নবী সালাম,কে এম খায়রুল বাশার,বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের কো-অর্ডিনেটর কালাম আজাদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন,জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, মরহুমের পরিবারের পক্ষে সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, সাইদুজ্জামান শাকিল, সৈয়দ আব্দুল গফুর দারা,আল আমিন সরকার, উজ্জল হোসেন।
উত্তরকোণ
বগুড়ায় আরাফাত রহমান কোকোর জন্মদিনে পরিবারের দোয়া মাহফিল

