উত্তরকোণ

গাবতলী মহিলা কলেজে বৃক্ষ রোপন ও বিতরণ করলেন সাবেক এমপি লালু

গাবতলী মহিলা কলেজে বৃক্ষ রোপন ও বিতরণ করলেন সাবেক এমপি লালু

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন’ কর্মসূচীর আওতায় বগুড়ার গাবতলী মহিলা কলেজে বৃক্ষরাপন কর্মসূচী পালন করা হয়েছে। মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ ও কলেজ চত্বরে বৃক্ষরাপন করেন প্রধান অতিথি বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি ও অত্র কলেজের প্রতিষ্ঠাতা মোঃ হেলালুজ্জামান তালুকদার‌ লালু। এসময় উপস্থিত ছিলেন গাবতলী মহিলা কলেজের গভর্ণিং বডির সভাপতি কষিবিদ ড. মাহমুদুল হাসান, অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী, বিদ্যুৎসাহী সদস্য আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম, অভিভাবক সদস্য আব্দুল গফুর, আপেল মাহমুদ, দেলোয়ার হোসেন, শিক্ষক প্রতিনিধি হাফিজুর রহমান, সাহিদুল ইসলাম, সুলতানা বিদরা প্রমূখ।

শেয়ার: