কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ সড়ক দূর্ঘটনা প্রতিরোধে বিশেষ ভূমিকা এবং জনসচেতনতা সৃষ্টিতে গ্ররুত্বপূর্ণ অবদান রাখায় নিরাপদ সড়ক চাই (নিসচা) বগুড়ার কাহালু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমানকে “সড়কযোদ্ধা” পদকে ভূষিত করা হয়েছে। নিরাপদ সড়ক চাই (নিসচা)”র কেন্দ্রীয় কার্যালয়ে গত ১০ আগষ্ট নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলয়াস কাঞ্চন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয়ের হাত থেকে আনুষ্ঠানিক ভাবে নিসচা কাহালু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান “সড়কযোদ্ধা” পদক গ্রহণ করেন।
উল্লেখ্য যে, নিরাপদ সড়ক চাই কাহালু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান দীর্ঘদিন ধরে সড়ক দূর্ঘটনা প্রতিরোধ, সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক আন্দোলনকে তৃণমুল পর্য়ায়ে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার নিষ্ঠা, সক্রিয়তা ও দায়িত্বশীল কর্মকান্ডের স্বীকৃতি হিসেবে “সড়কযোদ্ধা” পদকে ভূষিত করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলয়াস কাঞ্চন আশা ব্যক্ত করেন, জিল্লুর রহমান ভবিষ্যতেও তার জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবেন এবং কাহালু উপজেলায় সড়ক নিরাপত্তা আন্দোলনকে আরও বেগমান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এ সময় নিসচার কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। “সড়কযোদ্ধা” পদকে ভূষিত করায় নিসচা বগুড়ার কাহালু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলয়াস কাঞ্চন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় সহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন।
উত্তরকোণ
নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের পক্ষ হতে “সড়কযোদ্ধা” পদক গ্রহণ করলেন নিসচার কাহালু উপজেলা সেক্রেটারী জিল্লুর রহমান

