বগুড়া তহুরুননেছা মহিলা সংসদ ও প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে সংসদের সভানেত্রী জেলা প্রশাসক পত্নী মিসেস ফাতিমা জান্নাত কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকালে বগুড়া তহুরুননেছা মহিলা সংসদ ও প্রশিক্ষণ কেন্দ্রের সহ-সভানেত্রী অধ্যক্ষ ফজিলাতুন্নেছার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্টান অনুষ্টিত হয়। সংবর্ধনা অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন সংসদের সাধারণ সম্পাদিকা অধ্যাপক মাহমুদা হাকিম। অনুষ্টানে বক্তব্য রাখেন সম্বর্ধিত অতিথি বগুড়া জেলা প্রশাসক পত্নী মিসেস ফাতিমা জান্নাত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর পত্নী ইসরাত জাহান, সরকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়াসমিন। বগুড়া তহুরুননেছা মহিলা সংসদ ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রচার ও আপ্যায়ন সম্পাদিকা ইসরাত জাহান মিতুর পরিচালনায় সংবর্ধনা অনুষ্টানে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন বগুড়া তহুরুননেছা মহিলা সংসদ ও প্রশিক্ষণ কেন্দ্রের যুগ্ম সম্পাদক আঞ্জু মনোয়ার বেগম , কোষাধ্যক্ষ নাসিম নাহার বারি, সাহিত্য ও পাঠাগার সম্পাদক নূরদিয়া জাহান লিটা, কুটির শিল্প সম্পাদক লায়লা আঞ্জুমান বানু, নির্বাহী সদস্য এডভোকেট সোহানা রহমান, ওয়াহিদা রহমান, সৈয়দা মনিরা বেগম পাপিয়া, তানজিনা সেলিম জেনি, নাসির আরা চৌধুরী, দাতা সদস্য প্রফেসর শামীমা সুলতানা, আজীবন সদস্য সানোয়ারা বেগম, ফারজানা, আনোয়ারা বেগম, মর্জিনা মোতালেব প্রমুখ।
উত্তরকোণ
বগুড়ায় জেলা প্রশাসক পত্নী ফাতিমা জান্নাত কে সংবর্ধনা প্রদান

