উত্তরকোণ

মোকামতলায় অগ্নিকান্ডে প্রতিবন্ধীর বাড়ি সহ ৩ টি বাড়ি ভস্মীভূত

মোকামতলায় অগ্নিকান্ডে প্রতিবন্ধীর বাড়ি সহ ৩ টি বাড়ি ভস্মীভূত

মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বৈকুন্ঠপুর গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে প্রতিবন্ধীর বাড়িসহ ৩ টি টিনসেড বাড়ি ভস্মীভূত হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮:৩০ টায় ঐ এলাকার মৃত মিছির শেখের ছেলে কানু শেখ (৬০) এর শোবার ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং মহূর্তেই কানু শেখ (৬০), তার ভাই জাহাঙ্গীর শেখ (৫০) ও প্রতিবন্ধী বোন মল্লিকার ৪ টি ঘর, ঘরে থাকা চাল, ডাল, টিভি, ফ্রিজ, কাপড়সহ আসবাবপত্র এবং মূল্যবান কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে তাদের প্রায় ১২-১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তারা। বর্তমানে তারা সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। ক্ষতিগ্রস্ত কানু শেখ বলেন, বাড়িঘর সবকিছু আগুনে পুড়ে যাওয়ায় সবকিছু হারিয়ে আমরা নিঃস্ব হয়েছি। পরিবারের সদস্যদের নিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে জীবনযাপন করছি।
সাবেক ইউপি সদস্য বেলাল হোসেন বলেন, অসহায় ও প্রতিবন্ধী পরিবারের বাড়িঘর ও আসবাবপত্র পুড়ে যাওয়ায় তারা চরম ক্ষতির মুখে পড়েছে। তাদের সহযোগীতার জন্য তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

শেয়ার: