উত্তরকোণ

বগুড়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

বগুড়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজি. নং রাজ-১৯৬২)-এর নবনির্বাচিত কমিটি-২০২৬-এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বগুড়া শহরের শেরপুর রোডস্থ কলোনী বাজার সংগঠন কার্যালয়ের সামনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক ও বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি মো. এম. আর. ইসলাম স্বাধীন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাজমুল হুদা পপন এর সভাপতিত্বে এবং বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও বগুড়া লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন শেখ বাঘার পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি মো. আব্দুল ওয়াদুদ, বগুড়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার শ্রী পরিমল চন্দ্র দাস, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মতিন মণ্ডল,বগুড়া জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মো. সোয়রার হোসেন লাইজু, বগুড়া শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক  সৌরভ হাসান শিবলু। আরো বক্তব্য রাখেন বগুড়া শহর শ্রমিক দলের আহ্বায়ক মো. নুরুল হুদা, বগুড়া শহর মহিলা দলের সভাপতি মোছা. শাহিনুর বেগম শানু, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. জহুরুল ইসলাম ,স্থপতি মো. আরিফুল ইসলাম, টিএমএসএস ও বিসিএল গ্রুপের প্রধান প্রকৌশলী ইঞ্জি. মো. হাবিবুর রহমান, সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ ও বধির স্কুলের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান শামিম, রাজশাহী এ্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মইনুল হাসান রনি, কলোনি ব্যবসায়িক বণিক সমিতির সভাপতি ডা. মো. শাহানুর রহমান, কলোনি ব্যবসা বণিক সমিতি সাধারণ সম্পাদক মো. সোলাইমান হোসেন, কাতার চ্যানেলটি রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বিশিষ্ট সমাজসেবক মো. তহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার মো. রাজিবুল ইসলাম (রাজ), বগুড়া স্টিল হাউজ এর প্রোপাইটর মো. মিজানুর রহমান (মিজান), উপ-ঠিকাদার সুবীর দাদা, এলিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্ট এর ডিলার মো. সাইমুন ইসলাম নাঈম, উপর ঠিকাদার প্রতিষ্ঠাতা সদস্য অএ সংগঠন মো. ইসমাইল হোসেন, কলোনি ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক মো. ফারুক হোসেন, ড্রিম সিটি ব্রিন্ডিং ডিজাইন এন্ড কনসালটেন্ট ফার্ম এর স্বাত্তাধিকারী মো. মনির হোসেন এবং সিটি থাই এ্যালুমিনিয়াম প্রোপ্রাইটর মোঃ কাওছার রনি। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন নব-নির্বাচিত কমিটির সভাপতি মোঃ রায়হান আলী রানু, সাধারণ সম্পাদক মোঃ বেলাল মন্ডল, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ শাহ্ হোসেন, সহ-সভাপতি মোঃ আব্দুস সালাম, সহ-সভাপতি মোঃ রঞ্জ মিয়া, সহ-সাধারণ সম্পাদ মোঃ রুবেল মিয়া সিনিয়র, সহ-সাধারণ সম্পাদক মোঃ একরামুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ রতন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু হাসান সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোকছেদুল আলম, অর্থ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সপ্তর সম্পাদক মোঃ আকতারুজ্জামান (সেহেল), প্রচার সম্পাদক মোঃ মানিক, সহ-প্রচার সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সাগর হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ তোতা মিয়া, ধর্মীয় সম্পাদক মোঃ আবুল কালাম, কার্য-নির্বাহী সদস্য মোঃ মিনহাজুল মন্ডল (এরশাদ), মোঃ জনি ইসলাম প্রামানিক, মোঃ আজিজুল হাকিম, সহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

শেয়ার: