বগুড়া শহরে ১৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও বগুড়া বেকারি অ্যান্ড কনফেকশনারি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি নুর মোহাম্মদ রাঙ্গার বিরুদ্ধে কথিত মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের দাবি, শ্রমিকদল থেকে আজীবন বহিষ্কৃত নেতা লিটন শেখ বাঘা, বাঘা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি সাদেক আলী এবং অটোরিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. বকুল মোল্লা নুর মোহাম্মদ রাঙ্গার বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এর প্রতিবাদে শহরের মুক্তির ফুলবাড়ি বিসিক এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কলেজ বটতলায় গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ১৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল (শহর শাখা)-এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন মিঠু। বক্তব্য রাখেন ১৯ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা ও সাবেক সভাপতি (স্বেচ্ছাসেবক দল) শহিদুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া শহর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পাভেল সরকার, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির হোসেন, ছাত্রদল নেতা মো. আবিদ হাসান, ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম শেখ প্রজেক্ট এবং বগুড়া বেকারি অ্যান্ড কনফেকশনারি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক নজরুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আতাউর রহমান আতা, ১৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাকিল প্রামাণিক ও জিয়াদ হাসান মারুফ, ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সহ-সভাপতি শাফি মিয়া, সাবেক সহ-সাধারণ সম্পাদক রিপন মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা নিয়ন, সজীব, মাহিন, সামিউল, রাহাত, বাপ্পা, সাহেব আলী, কাজল, আনোয়ার, আলাল, বিপ্লব, জুয়েল, আশিকসহ অন্যান্য নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা প্রশাসনের কাছে লিটন শেখ বাঘা, সাদেক আলী ও মো. বকুল মোল্লার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, লিটন শেখ বাঘা, সাদেক আলী ও মো. বকুল মোল্লার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো সমাবেশে বক্তাদের বক্তব্য ও আয়োজকদের দাবির ভিত্তিতে তুলে ধরা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে।
উত্তরকোণ
বগুড়ায় নুর মোহাম্মদ রাঙ্গার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

