স্টাফ রিপোর্টার: অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ৬ আগস্ট বৃহস্পতিবার বিকেলে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল খেলার মাঠে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় জেলা জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে নবাববাড়ি রোডে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। কিন্তু কিছু রাজনৈতিক দল সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি এসব ষড়যন্ত্র প্রতিহত করতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়া গোকিসহ বগুড়া জেলা যুবদলের নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বগুড়া জেলা যুবদলের আওতাধীন ২৪টি ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
উত্তরকোণ
বগুড়ায় জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

