উত্তরকোণ

বগুড়ায় সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

বগুড়ায় সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

বগুড়ায় সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৬ আগস্ট বৃহস্পতিবার বাদ আছর বগুড়ায় বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের মরহুমের পরিবারের উদ্যোগে সাবেক নৌ-বাহিনীর প্রধান, সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শশুর, ডা. জুবাইদা রহমানের পিতা রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যু মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদ সদস্য অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান, বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন এমপি, বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ডিপি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরীর হিরু,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম,ম রহুমের পরিবারের পক্ষে ছিলেন সৈয়দ আমিনুল ইসলাম দেওয়ান সজল, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক মইনুল হক বকুল, সাইদুজ্জামান শাকিল, সৈয়দ আব্দুল গফুর দারা,উজ্জ্বল হোসেন, হাসানুজ্জামান পলাশ প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ।

শেয়ার: