দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় পৌর যুবদলের উদ্যোগে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৫ আগস্ট বুধবার সন্ধ্যায় স্টেশনরোডস্থ দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল পূর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তালোড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আনারুল হক বাবু। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন তালোড়া পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল খন্দকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক এসএ স্বাধীন, সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ আবু হাসান আজাদ, বর্তমান সাংগঠনিক সম্পাদক মাহিছুর রহমান কাজল, যুবদল নেতা হাসিনূর হাসান দিপু প্রমুখ। এসময় যুবদল নেতা মিজানুর রহমান পলাশ, জাকির আকন্দ, আব্দুল্লাহ, মোমিন, আয়ুব, হাবিব, জিল্লুর রহমান, ছাত্রনেতা রাসেলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন। সভা শেষে রক্তস্নাত ৩৬ জুলাইয়ের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা ও সকল আহত জুলাই যোদ্ধাদের সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন তালোড়া পৌর ওলামা দলের সভাপতি হাফেজ শাহজালাল আকন্দ।
উত্তরকোণ
জুলাই শহীদদের স্মরণে তালোড়ায় যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল

