মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে চোরাই ইজিবাইক ও অটোভ্যানসহ ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। বুধবার গভীর রাতে উপজেলার কিচক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো উপজলার আটমূল ইউনিয়নের চন্দনপুর গ্রামের আরমান আলীর ছেলে লিটন মিয়া (২৬), ডাবইর গ্রামের মৃত রমজান আলী ছেলে আব্দুল্লাহেল পায়েল (৩২), ফেনীগ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে আফছার আলী (৩৫) ও জয়পুরহাট জেলার কালাই উপজেলার পুনট ভুগইলের আব্দুস সামাদের ছেলে রাজু মিয়া (২৬)। পুলিশ জানায়, এই ছিনতাইকারী চক্র মহাস্থান, পিরব, কিচক, বুড়িগঞ্জ ও আটমূলসহ বিভিন্ন এলাকায় ইজিবাইক ও অটোভ্যান চালকদের জিম্মি করে গাড়ি ছিনতাই করে নিয়ে আত্মগোপনে থাকতেন। এব্যাপারে থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন বলেন, এই চক্রটি এই এলাকায় ছিনতাই করে ঢাকাসহ বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকেন। সুযোগ পেলই তারা এলাকায় এসে ছিনতাই করে আবারও পালিয়ে যায়। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
উত্তরকোণ
শিবগঞ্জে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার, ইজিবাইক ও অটোভ্যান উদ্ধার

