উত্তরকোণ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবে আলোচনা সভা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবে আলোচনা সভা

জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেলে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে বগুড়া প্রেসক্লাব এবং সাংবাদিক ইউনিয়ন বগুড়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বগুড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাহাত আহমেদ রিটুর সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির,

সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, সহ- সভাপতি মির্জা সেলিম রেজা, সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, সাংবাদিক ইউনিয়ন বগুড়া সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার, সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রশিদ শাইন, সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ, জুলাই যোদ্ধা প্রমুখ। এর আগে সভার শুরুতে কোরআন তেলোওয়াত করেন বগুড়া প্রেসক্লাবের সদস্য মোঃ ফেরদৌসুর রহমান। এরপর জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভার আগে সকালে বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার পক্ষ থেকে সাতমাথায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শেয়ার: