উত্তরকোণ

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে বগুড়ায় আলোকচিত্র ও প্রামাণ্য ভিডিও চিত্র প্রদর্শনী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে বগুড়ায় আলোকচিত্র ও প্রামাণ্য ভিডিও চিত্র প্রদর্শনী

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে বগুড়ায় প্রদর্শিত হলো ঐতিহাসিক আন্দোলনের নানা মুহূর্তের আলোকচিত্র ও প্রামাণ্য ভিডিওচিত্র। রাজপথের আন্দোলন, গণমানুষের অংশগ্রহণ এবং অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ঘটনাবলি আলোকচিত্র ও ভিডিওচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে এ প্রদর্শনীতে। বুধবার (৫ আগস্ট) বগুড়া মহানগরের প্রাণকেন্দ্র সাতমাথায় বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ) বগুড়া শাখা আয়োজিত আলোকচিত্র ও প্রামাণ্য ভিডিও চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার র্মীজা সায়েম মাহমুদ, মহানগর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, বিএনপি নেতা শেখ তাহা উদ্দিন নাহিন, ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, সহ-সভাপতি রাহাত আহমেদ রিটু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ সহ বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বগুড়া শাখার সভাপতি বজলুর রশিদ সুইট, সহ-সভাপতি জাফর আহম্মেদ মিলন,সাধারণ সম্পাদক আব্দুর রহিম সহ-সাধারণ সম্পাদক আল মুমিন কোষাধক্ষ্য সাইফুল ইসলাম, প্রর্দশনী সম্পাদক ফিরোজ পশারী রানা, নির্বাহী সদস্য মমিনুর রশিদ শাইন, আব্দুস সালাম, রাশেদুল ইসলাম রাশেদ সহ প্রমূখ।

শেয়ার: