দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ গণভোটের গণরায় বাস্তবায়ন, গণহত্যার বিচার এবং গণঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে দুপচাঁচিয়ায় ১১দলীয় ঐক্য জোটের আয়োজনে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ৫আগস্ট বুধবার বিকেলে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা জামায়াতের সভাপতি হাফেজ আব্দুন নূর খন্দকার এর সভাপতিত্বে ও এ্যাসিসট্যান্ট সেক্রেটারী ফরিদ উদ্দিনের পরিচালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখে জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক নূর মোহাম্মদ আবু তাহের। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মসলিজ উপজেলা শাখার সভাপতি হাফেজ সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারী মতিউর রহমান, উপজেলা ওলামা পরিষদের সেক্রেটারী আশরাফ আলী, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওঃ ওমর আলী, সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মজিবর রহমান, উপজেলা যুববিভাগের সভাপতি আহম্মেদ বুলবুল বাশার সহ পৌর ও ইউনিয়ন জামায়াতের আমীরগণ। বক্তারা বলেন, এ সরকারকে গণভোটের রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে, সেই সাথে গণহত্যার বিচার করতে হবে। আর যদি তা না করতে পারেন তাহলে আপনাদের পরিনতিও ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মতোই হবে। রক্তের বিনিময়ে এ বিপ্লব এসেছিল। প্রয়োজন হলে আবারও রক্ত দিবো। সমাবেশ শেষে এক গণমিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
উত্তরকোণ
দুপচাঁচিয়ায় ১১দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত

