উত্তরকোণ

মোকামতলায় শিবিরের অপরাজেয় জুলাই সাইকেল র‍্যালী

মোকামতলায় শিবিরের অপরাজেয় জুলাই সাইকেল র‍্যালী

মোকামতলা( বগুড়া) প্রতিনিধি : বগুড়ার মোকামতলায় অপরাজেয় জুলাই সাইকেল র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে, গণভোটের রায় ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবীকে সামনে রেখে এ র‍্যালীর আয়োজন করা হয়। গত সোমবার(০৩/০৮/২০২৬) বিকাল সারে৪ টায় মোকামতলা বন্দরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বগুড়া জেলা পশ্চিমের আয়োজনে এ র‍্যালী অনুষ্ঠিত হয়।
র‍্যালীর সভাপতিত্ব করেন ইসলামি ছাত্র শিবির বগুড়া জেলা পশ্চিম শাখার সভাপতি সাদ্দাম হোসেন।
বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির বগুড়া জেলা পশ্চিমের সেক্রেটারি আবু হুজাইফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সদস্য এবং বগুড়া মহানগরীর সভাপতি শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, শাহরিয়ার হোসেন বিপ্লব, নূর মোহাম্মদ আবু তাহের, নূর ইসলাম আকন্দ সহ জেলা ও থানা শিবিরের নেতৃবৃন্দ ।

শেয়ার: