উত্তরকোণ

তালোড়া পৌরসভায় ২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে মতবিনিময় সভা

তালোড়া পৌরসভায় ২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে মতবিনিময় সভা

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর হতে টেকসই নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য ডিপিপি প্রনয়নের লক্ষ্যে মাননীয় সংসদ সদস্যের বিশেষ বরাদ্দ ২৫ কোটি টাকা দুপচাঁচিয়ার তালোড়া পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যয়ের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বরাদ্দকৃত এ অর্থ দিয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক, ড্রেন, গাউড ওয়াল, ইউনিব্লক, ব্রীজ-কালভার্ট নির্মাণ করা হবে। ৩আগস্ট সোমবার বিকেলে তালোড়া পৌরসভার হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া-৩ আসনের(আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকার সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তালোড়া পৌরসভার উপসহকারী প্রকৌশলী এখলাস হোসেন, তালোড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার, তালোড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আনারুল হক বাবু, উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলী প্রমুখ। এসময় শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা সহ তালোড়া পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার: