দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ মাননীয় সংসদ সদস্যের বিশেষ বরাদ্দের ২৫ কোটি টাকা দুপচাঁচিয়া পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যয়ের লক্ষ্যে ৩আগস্ট সোমবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মুহিত তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহরুখ খান, থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক তালুকদার কায়কোবাদ, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড.সাইফুর রহমান, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহমেদ কামরুল হাসান, সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম রঞ্জু প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, উপজেলা যুবদল নেতা আশরাফুল আলম, যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খন্দকার রাকিব, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈম কবিরাজ, উপজেলা যুবদল নেতা জাহিদ হাসান রোস্তম, কাজী ইলিয়াস কল্লোলসহ এলাকার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, বরাদ্দকৃত এই অর্থ পৌরসভার প্রত্যেক ওয়ার্ডের অতি গুরুত্বপূর্ণ সড়ক, ড্রেন ও গাইডওয়াল নির্মাণে ব্যয় করা হবে। এতে করে পৌরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং নগর অবকাঠামোর দৃশ্যমান উন্নয়ন ঘটবে ।
উত্তরকোণ
দুপচাঁচিয়া পৌরসভায় ২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে মতবিনিময় সভা

