দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ দুপচাঁচিয়ায় ডিমশহর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৩আগস্ট সোমবার বিদ্যালয় চত্বরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইব্রাহিম আলীর সভাপতিত্বে এবং শিক্ষক মেহেরুল ইসলাম ও রোখসানা খাতুনের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মাহমুদুন নবী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিমশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন, সাবেক কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক, ডিমশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মোবাইদুন নবী তিতাস, উপজেলা যুবদল নেতা কাজী ইলিয়াস কল্লোল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আখরুজ্জামান কনক, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি ওয়ালিউল ইসলাম খন্দকার পুটু, শামসুর রহমান, মাহফুজার রহমান, সদস্য মাহমুদুল হাসান তালুকদার সুজন, অভিভাবক সদস্য হারুনুর রশিদ, আতিকুর রহমান সান প্রমুখ। শেষে বিদ্যালয়ে অর্ধবার্ষিকী ও প্রাক নির্বাচনী পরীক্ষার ভালো ফলাফল করা শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
উত্তরকোণ
দুপচাঁচিয়ায় ডিমশহর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও পুরষ্কার বিতরণী সভা

