উত্তরকোণ

গাবতলীর কাগইল ইউনিয়ন পরিষদে বিডব্লিউবি চাল বিতরণ

গাবতলীর কাগইল ইউনিয়ন পরিষদে বিডব্লিউবি চাল বিতরণ

গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতাঃ সোমবার বগুড়া গাবতলীর কাগইল ইউনিয়ন পরিষদে ১৫০জন কার্ডধারী সুবিধাভোগীদের মাঝে (জুলাই-২৬ মাস) বিডব্লিউবি’র চাল বিতরণ উদ্বোধন করেন অত্র কাগইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আবু জাফর। এসময় উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার সিদ্দিক জাহান, কাগইল ইউপির প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ, ইউপি সদস্য মঞ্জুরুল আলম, আব্দুস সাত্তার, মিলন মিয়া, শাহানাজ বেগম, বিউটি বেগম, জাহানারা বেগম, হিসাব সহকারী রাঙ্গা মিয়া, তথ্য উদ্যোক্তা মেহেদী হাসান পিস্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

শেয়ার: