শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: ৩ আগস্ট সোমবার বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকার চাউলিয়া পাড়া গ্রামে বাংলাদেশ এডুকেশন সোসাইটির আয়োজনে ১৫০টি পরিবারের মাঝে হ্যান্ড টিউবওয়েল স্থাপনের উদ্বোধন করেন উপজেলা যুবদলের সভাপতি ও পৌরসভার মেয়র পদপ্রার্থী খালিদ হাসান আরমান। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, যুবদল নেতা আবু শাহীন, আক্কাসুর রহমান, সোসাইটির সুপারভাইজার ওবায়দুল্লাহ, উক্ত ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সমাজসেবক জালামনা, আবু মুসা টুটুল, সাইদুর রহমান, শাহ আলম, এরশাদ হোসেন, নয়ন হোসেন, জাহাঙ্গীর হোসেন। উদ্বোধনী উপলক্ষে আলোচনা সভায় খালিদ হাসান আরমান বলেন, বর্তমানে বাংলাদেশ এডুকেশন সোসাইটির উদ্যোগে ১৫০টি পরিবারের মাঝে এই হ্যান্ড টিউবওয়েল স্থাপন করা হলো। আগামীতে পর্যায়ক্রমে পৌর এলাকায় আরো ৫শতাধিক হ্যান্ড টিউবওয়েল স্থাপন করা হবে। তিনি আরো বলেন, আমি পৌরসভার মেয়র নির্বাচিত হলে পৌর এলাকার আনাচেকানাচে ব্যাপক উন্নয়ন করা হবে এবং সকল সমস্যা সমাধান করা হবে।
উত্তরকোণ
আমি পৌরসভার মেয়র নির্বাচিত হলে পৌর এলাকার আনাচেকানাচে ব্যাপক উন্নয়ন করা হবে-যুবনেতা আরমান

