স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ দলিল লেখক সমিতি, বগুড়া সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় বগুড়া শহরের মালতিনগর মহিলা ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি হাফিজ আহমেদের সভাপতিত্বে এবং নির্বাচন কমিশনার আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন বগুড়া মহানগর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হীরু। বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এস এম আয়নাল হক নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, বাংলাদেশ দলিল লেখক সমিতি জেলার প্রচার সম্পাদক মাহবুবার রহমান। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নঈমুদ্দিন ও জামিউল হকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত কমিটির সভাপতি আহম্মদ কবির মিন্টু, সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম, সহ-সভাপতি হাজী মো. সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রাসেলসহ নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেন।
নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
৫. মো. আনোয়ার হোসেন মতিন — সাংগঠনিক সম্পাদক
৬. মো. জিল্লুর রহমান — কোষাধ্যক্ষ
৭. মো. সাইফুল ইসলাম — আইন ও দপ্তর সম্পাদক
৮. মো. রুপম — প্রচার ও ক্রীড়া সম্পাদক
৯. মো. রবিউল ইসলাম রুবেল — সদস্য (১)
১০. মো. মাহবুবুর রহমান — সদস্য (২)
১১. মো. রুহুল আমিন — সদস্য (৩)
অনুষ্ঠানে বক্তারা দলিল লেখকদের পেশাগত মর্যাদা রক্ষা, সংগঠনের ঐক্য সুদৃঢ় করা এবং সদস্যদের কল্যাণে নবনির্বাচিত কমিটিকে দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
উত্তরকোণ
বগুড়া সদর উপজেলা দলিল লেখক সমিতির নবনির্বাচিতদের শপথ গ্রহণ ও অভিষেক সম্পন্ন

