শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে সাজাপুর বেলপুকুর যুব উন্নয়ন টাইগার ক্লাবের উদ্যোগে মাদকমুক্ত সমাজ গড়তে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সাজাপুর বেলপুকুর স্কুল মাঠে এক ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। উদ্বোধক ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা। মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা মজনু, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরুননবী সোনার, জেলা ছাত্রদলের নেতা মেহেদী হাসান,ছাত্রদল নেতা বাশার, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম বাবু, শামসুর রহমান,শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক বাবলু মন্ডল সহ নেতৃত্ববৃন্দ।
উত্তরকোণ
মাদকমুক্ত সমাজ গড়তে সাজাপুর বেলপুকুরে ফুটবল টুর্নামেন্ট

