উত্তরকোণ

দাড়াইলে জিয়া অরফানেজ ট্রাস্ট ও সারিয়াকান্দি কালুরঘাটে বৃক্ষ রোপন করলেন নশিপুর ইউনিয়ন যুবদল নেতৃবৃন্দ

দাড়াইলে জিয়া অরফানেজ ট্রাস্ট ও সারিয়াকান্দি কালুরঘাটে বৃক্ষ রোপন করলেন নশিপুর ইউনিয়ন যুবদল নেতৃবৃন্দ

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপনের অংশ হিসেবে ৩১শে জুলাই-২৬ শুক্রবার বগুড়ার গাবতলী সদরের দাড়াইল বাজারস্হ জিয়া অরফানেজ ট্রাস্ট মাঠ ও সারিয়াকান্দি কালুরঘাটে বৃক্ষরোপণ করেন নশিপুর ইউনিয়ন যুবদল নেতৃবৃন্দ।
বৃক্ষরোপণ কর্মসূচী ও আনন্দ ভ্রমন উৎসবে অংশ নেন নশিপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম পোটল, নশিপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ইউনুছ আলী গেদা, যুবদল নেতা সাইফুল ইসলাম, দুলাল মিয়া, আবু জাফর, উজ্জ্বল হোসেন, আপেল মাহমুদ, শফিকুল ইসলাম, বাদশা মিয়া, ইনছান আলী, আবু শাহীন, আশিক মাহমুদ, আসাদুল ইসলাম, আব্দুল মোমিন, রন্জু মিয়া, জনি ইসলাম, বাবু মিয়া, মিল্লাত হোসেন, আব্দুল হামিদ, রেজওয়ান হোসেন, জাহিদ হাসান, রাগিব হাসান, স্বেচ্ছাসেবক দল নেতা জিন্নাত আলীসহ নশিপুর ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ। এর পূর্বে নশিপুর ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ সারিয়াকান্দিতে “আনন্দ ভ্রমন” ও কালুরঘাটে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়েছে।

শেয়ার: