উত্তরকোণ

শাজাহানপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হোটেল মালিককে ১০ হাজার টাকা জরিমানা, মাদকসেবীকে ৫ মাসের কারাদণ্ড

শাজাহানপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হোটেল মালিককে ১০ হাজার টাকা জরিমানা, মাদকসেবীকে ৫ মাসের কারাদণ্ড

শাজাহানপুর প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল ও ভান্ডারপাইকা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে এক হোটেল মালিককে ১০ হাজার টাকা জরিমানা এবং মাদক সেবনের দায়ে এক ব্যক্তিকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে প্রথমে নয়মাইল এলাকার সিলামনি হোটেলে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারা লঙ্ঘনের দায়ে আল আমিনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ মামলায় প্রসিকিউশন পরিচালনা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. ফারুক হোসেন। এরপর ভান্ডারপাইকা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবনপূর্বক জনসাধারণের শান্তি বিঘ্নকারী কার্যকলাপে জড়িত থাকার দায়ে আফসান জামিল রনিকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ মামলায় প্রসিকিউশন পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া ‘ক’ সার্কেলের উপপরিদর্শক মো. তাহিদুল আলম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি।

শেয়ার: