গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ ২১ জুলাই-২৬ মঙ্গলবার বগুড়ার গাবতলী বালিয়াদিঘী ইউনিয়নের মালিয়ানডাঙ্গা গ্রামের অসুস্থ মোছাঃ সোনাভান কে দেখতে গিয়ে তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। এরপর সাবেক এমপি লালু অসুস্থ বৃদ্ধা মোছাঃ সোনাভান কে একটি চেয়ার ও নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ও বালিয়াদিঘী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, বালিয়াদিঘী ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, গাবতলী উপজেলা যুবদলের অন্যতম সদস্য আব্দুল মতিন, যুবদল নেতা আব্দুল হান্নান, স্থানীয় স্বপন মিয়া সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উত্তরকোণ
গাবতলীতে অসুস্থ সোনাভান কে দেখতে সাবেক এমপি লালু

