দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ দুপচাঁচিয়ায় প্রগতি সংঘের উদ্যোগে এবং গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের সহযোগিতায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২১ জুলাই মঙ্গলবার প্রগতি সংঘ কার্যালয়ে এ ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান। এ সময় উপস্থিত ছিলেন প্রগতি সংঘ ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, সাধারণ সম্পাদক এমডি শিমুল, সহ-সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রতন আলী মিস্ত্রি, কোষাধক্ষ গুলজার হোসেন শেখ, ক্রীড়া সম্পাদক বাপ্পির রায়হান, দপ্তর সম্পাদক রেজাউল করিম জুয়েল, প্রচার সম্পাদক নাদিম মোস্তফা, সদস্য মাসুদ রানা, রকি, আমিনুল, হাকিম, শামীম, সুমন, আছলাম সহ সংঘের অন্যান্য নেতৃবৃন্দ। ক্যাম্পে গ্রামীণ চক্ষু হাসপাতাল এর বিশেষজ্ঞ চিকিৎসকরা অসহায় ও সাধারণ রোগীদের বিনামূল্যে চোখের পরীক্ষা, ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করেন। এছাড়া ছানিপড়া রোগীদের শনাক্ত করে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা নেওয়া হয়। এদিন ২৫০জন রোগকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
উত্তরকোণ
দুপচাঁচিয়ায় প্রগতি সংঘের বিনামূল্যে চক্ষু সেবা

