কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ মঙ্গলবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গুচ্ছগ্রাম পুকুরে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলেন ভালতা গুচ্ছগ্রামের ফারুক মন্ডলের মেয়ে সুরাইয়া (৫) ও ফাইন (৮) ও একই গ্রামের আসাদুল ইসলামের ছেলে জাকিরুল (৬)। পারিপারিক সুত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০ টার দিকে ৩ শিশু নিজ নিজ বাড়ি থেকে তারা বের হয়। একই দিন দুপুর ১ টার দিকে গুচ্ছগ্রামের স্থায়ী বাসিন্দা সালমা খাতুন পুকুরে জাকিরুলের মরদেহ ভাসতে দেখে চিৎকার করলে আশে পাশের বাড়ি লোকজন এসে তাকে উদ্ধার করে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এদিকে ফাইম ও সুরাইয়াকে খুঁজে না না পেয়ে তাদের নানী আবেদা বেগম স্থানীয়দের সহযোহিতা চান। পরে স্থানীয় বাসিন্দা মিন্টু প্রামাণিক পুকুরে নেমে ফাইমের মরদেহ উদ্ধার করে। সুরাইয়ার মরদেহ না পাওয়ায় কাহালু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস এর সদস্যারা ঘটনাস্থলে গিয়ে পুকুরে নেমে খোঁজাখুজির পর সরাইয়ার মরদেহ উদ্ধার করেন। কাহালু থানার এসআই (নিরস্ত্র) ব্রজেন চন্দ্র মাহাতো সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরাদেহ সুরতহাল প্রতিবেদন প্রস্তÍত করেন। এ ঘটনায় ভালতা গুচ্ছগ্রাম সহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উত্তরকোণ
কাহালুর মুরইলের ভালতা গুচ্ছ গ্রাম পুকুরে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু

