কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ “দুর্নীতি বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাহালু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও জাতীয় স্বর্ণ ও রৌপ্য পদকপ্রাপ্ত বিশিষ্ট মৎস্যচাষী আলহাজ্ব মো. শফিকুল ইসলাম। উক্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা.মলিহা খানম। বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাহালু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মিল্লাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুনীর্তি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রুকনুজ্জামান, কাহালু থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহাববুর রহমান। দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় । রানার্স আপ হয়েছেন কাহালুর লোহাজাল দাখিল মাদ্রাসা। দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার মডারেটর হিসেবে ছিলেন কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রউফ। বিচারক হিসেবে ছিলেন কাহালু উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইফতেখার রসূল ছিদ্দিক, উপজেলা একাডেমিক সুপার ভাইজার রিফাত আখতার খানম, কাহালু সরকারি কলেজের প্রভাষক নাজমুল আখতার বাবলী, নারহট্র সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক খায়রুন্নাহার খেয়া। উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি ও কাহালু সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক পি এম মাকসুদুর রহমান মাসুদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সহকারী অধ্যাপক জাকী মো. ওয়াহেদুজ্জামান চন্দন, সদস্য সাগর চৌধুরী, সাবিহা সুলতানা, শতাব্দী সরকার, লোহাজাল দাখিল মাদ্রাসার সুপার আবু হাসান দেওয়ান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
উত্তরকোণ
কাহালুতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ

