উত্তরকোণ

গাবতলী উপজেলার বাগবাড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি পরিবারের পাশে সাবেক এমপি লালু

গাবতলী উপজেলার বাগবাড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি পরিবারের পাশে সাবেক এমপি লালু

বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী পূর্ব পাড়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি পরিবারের পাশে বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। ২০ জুলাই সোমবার সকাল ১০ টার দিকে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী পূর্ব পাড়ার আবেদ আলি সরকারের মেয়ে মহিলা মেম্বার হাওয়ার বাড়ি এবং টগরের বাড়িতে বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটে। অগ্নিকাণ্ডে দুটি পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সংবাদটি জানতে পেরে বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি এলাকা পরিদর্শন করেন এবং সার্বিক সহযোগিতা করেন। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রাজ্জাকুল আমিন তালুকদার রোকন, নশিপুর ইউনিয়ন পরিষদের সদস্য লতিফ সরকার,ওবায়দুল হক আজিজার রহমান, নশিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আঞ্জু মন্ডল, সিনিয়র যুগ্ন আহ্বায়ক জাহাঙ্গীর আলম পটল, যুগ্ন আহ্বায়ক ইউনুস আলী গিদা, আপেল, দুলাল, বাদশা, জাফর,শাহীন, নান্টু, শফিকুল, খাইরুল, মামুন ফকির, শামীম, অপি, আমারশাপুর রামেশ্বরপুর ইউনিয়ন, স্বেচ্ছাসেবক দলের আব্দুল কুদ্দুস, ছাত্রনেতা তোহা।

শেয়ার: