উত্তরকোণ

বগুড়ার শেরপুরে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে পাইপ ড্রেনেজ নির্মাণ

বগুড়ার শেরপুরে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে পাইপ ড্রেনেজ নির্মাণ

শহিদুল ইসলাম শাওন, শেরপুর (বগুড়া): দীর্ঘদিনের জলবদ্ধতার ভোগান্তির স্বস্তি, বিএনপি নেতা ও এলাকাসীর উদ্যোগে পাইপ লাইনের মাধ্যমে ড্রেন নির্মাণ কাজ সম্পন্ন।  দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের শেরুয়া দহপাড়া (নামাপাড়া) এলাকার ৫ শতাধিক পরিবারের চলাচলে ছিল দীর্ঘদিনের চরম দুর্ভোগ। তবে এবার সেই ভোগান্তি রোধে এগিয়ে এলেন শেরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ১০ নং শাহবন্দেগী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মাহবুবুল আলম হিরু। রবিবার (১৯ জুলাই) সকাল ১১টায় সাবেক ছাত্রনেতা, কর্মী নজরুল ইসলাম ও ৮ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সবুজ হোসেনের উদ্যোগে ও এলাকাবাসীর সহযোগিতায় পাইপ লাইনের মাধ্যমে এ ড্রেন নির্মাণ কাজের সম্পন্ন হয়।

স্থানীয় বাসিন্দা মজনু বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার পাঁচ শতাধিক পরিবারকে জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তা পানিতে তলিয়ে যায় ও এলাকাবাসীর ঘরের ভেতর পানি উঠে যায়।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ১০ নং শাহবন্দেগী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুবুল আলম হিরুর প্রতিনিধি সাবেক ছাত্রনেতা, সমাজকর্মী নজরুল ইসলাম বলেন, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই এই সড়কগুলো অনেকদিন ধরেই পানিতে তলিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হতো। এখানে চলাচল করতে খুব কষ্ট হতো তবে আজ বিএনপি নেতার পক্ষ থেকে পাইপ লাইনের মাধ্যমে পানি নিষ্কাশনের কাজ চলছে। বিষয়টি খুবই ভালো লেগেছে। মেম্বার প্রার্থী সবুজ হোসেন বলেন, ‌ মানুষের দুর্ভোগ কমানোই উদ্দেশ্য, তবে এটি স্থায়ী সমাধান নয়। সুযোগ পেলে এলাকার উন্নয়নে নিজেকে আরও আত্মনিয়োগ করব।

শেয়ার: