মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : ২০ জুলাই ২০২৬ সোমবার বগুড়া জেলার মোকামতলা উপজেলার ঐতিহ্যবাহী জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে সৈয়দপুর ইউনিয়ন যুবদল এবং বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। এক যৌথ শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই নতুন এডহক কমিটি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত বিকাশ, সুশাসন প্রতিষ্ঠা এবং সার্বিক কল্যাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। একই সঙ্গে তারা নতুন কমিটির সাফল্য এবং বিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন। অভিনন্দনে উপস্থিত ছিলেন:- মো. আব্দুল মান্নান সভাপতি, জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় (নবগঠিত এডহক কমিটি)। মো. আব্দুল ওয়াহেদ (সাবু) সিনিয়র সহ-সভাপতি, সৈয়দপুর ইউনিয়ন বিএনপি। মো. কামরুজ্জামান তারা সাধারণ সম্পাদক, সৈয়দপুর ইউনিয়ন বিএনপি। সৈয়দপুর ইউনিয়ন বিএনপি,যুবদল ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ:- বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং সুশীল ও আলোকিত সমাজ গঠনে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের ভূমিকা অপরিসীম। নতুন কমিটির দূরদর্শী নেতৃত্ব বিদ্যালয়টিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আমরা আশাবাদী।
উত্তরকোণ
জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটিকে সৈয়দপুর ইউনিয়ন বিএনপি ও যুবদলের শুভেচ্ছা

