নিজস্ব প্রতিবেদক: বগুড়া মহানগরের কাটনার পাড়া ব্রাদার্স ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া মহানগর যুবদলের ৩ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি মেফতা আল রশিদ মিল্টন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেফতা আল রশিদ মিল্টন বলেন, “খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া আয়োজনের বিকল্প নেই।” তিনি কাটনার পাড়া ব্রাদার্স ক্লাবের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাটনার পাড়া ব্রাদার্স ক্লাবের সভাপতি মেহেদী হাসান অপু। সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক রিমন হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন, সহ-সভাপতি নাহিদ, ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রনি ইসলাম সহ ক্লাবের সদস্য, স্থানীয় ক্রীড়াপ্রেমী, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ব্রাদার্স ক্লাব ও বেজোড়া স্পোর্টিং ক্লাব। দুই দলের খেলোয়াড়দের প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নৈপুণ্যে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে। খেলার মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। আয়োজকরা জানান, টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক খেলার পরিবেশ নিশ্চিত করা হবে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ বিনোদন ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
উত্তরকোণ
বগুড়া কাটনার পাড়া ব্রাদার্স ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

