উত্তরকোণ

দুপচাঁচিয়ায় নদী ও পরিবেশ সুরক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভা

দুপচাঁচিয়ায় নদী ও পরিবেশ সুরক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভা

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) আয়োজনে দুপচাঁচিয়া নদী ও পরিবেশ সুরক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ১৭ জুলাই শুক্রবার দুপুরে পৌরসভা মিলনায়তনে বাপা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এ্যাড. মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সিনিয়র সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলারের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাপা জেলা শাখার উপদেষ্টা ও বার এর সাবেক সভাপতি এ্যাড. আতাউর রহমান খান মুক্তা। বিশেষ অতিথি বক্তব্য রাখেন বাপা জেলা শাখার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ এ্যাড. আজাদ তালুকদার, অধ্যাপক মহতাসিম বিল্লাহ শিমুল, উপাধ্যক্ষ জাকিয়া সুলতানা, শিক্ষাবিদ পীযূষ চৌধুরী, এনজিও শোভার পরিচালক আনোয়ার উল আজাদ লিটন, আজিম প্রমুখ। পরে শহিদুল ইসলামকে আহ্বায়ক, দীপক চন্দ্র ও গোলাম মোস্তফাকে যুগ্ম আহ্বায়ক করে দুপচাঁচিয়া উপজেলা বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় এবং শেষে অতিথিরা সভায় অংশগ্রহণকালীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।

শেয়ার: